About Me

Niloy Paul

An engineer with a hunger for technology and passion for literature. A mixed bag consisting of all sorts of emotions, lonliness and dreams that I believe, would be full-filled by me somewhere, someday..

Wednesday, June 6, 2012

অবশেষে বৃষ্টি ( Obosheshe Bristi )

অবশেষে বৃষ্টি


আজ আবার শহরটা ভিজলো,
ভিজলো রাস্তাঘাট, ভিজলো কিছু প্রাণ,
থামল দৈনিক আদান-প্রদান।
এই শহরের বুক চিড়ে মনুষ্য দল,
আবার খুঁজল এক টুকরো আশ্রয়।
কেউ পেল, কেউ পেলনা।
কারোর সুখেই জুড়ল দীর্ঘনিঃশ্বাস,
কারোর চোখের জল আবারো দিলো আশ্বাস
গৃহবাসীর ক্ষণিকের অতিথি হলো গৃহহীন,
মাখলো কিছুটা মেঘলা সময়।
ধারাবাহিক একঘেয়ে গল্পগুলো
হাত ছাড়িয়ে পালাতেই,
কে যেন কেড়ে নিলো তাদের দৌড়।
কেউ ছুঁলও কারোর ভেজা হাত।
কারোর ভাসল বাড়ি ঘর,
জমানো বাশি ভাত
Balcony-র সেই প্রেমিক গিটার ধরলো,
বাঁধলও নতুন সুর।
ভাঙ্গা রেডিও-র ভাঙ্গা গান
জুড়ল মন,
পাড়ি দিলো সুদূর...

-নিল
৬ই জুন, ২০১২

Photo courtesy : Aritra Pal

Saturday, June 2, 2012

Homesick

Homesick

ক্যালেন্ডার-এ তারিখটা উজ্জ্বল,
তবু বার বার হাত-গুনি দিন।
আলতো হাতে ছুঁয়ে ফেলি মোবাইল-এর রঙিন স্ক্রীন।
অস্থিরতা ঘিরে ধরে বার বার,
আর তো মাত্র কিছুদিন।
গন্তব্য, ফিরে যাওয়া নিজের দেশে,
চেনা পরিবেশে।
তাই ইচ্ছে হলেই এক নিমেষেই
এঁকে ফেলি শহরটাকে।
স্বপ্নের পারদটাকে
আরেকটু চরিয়ে ফেলে
দেখি কি কাণ্ডটাইনা হয়,
চেনা বাড়ি ঘরদোর উঠে
চলে আসে বাস্তবে।
নরম আঙুল ছুঁলেই সব উধাও।
মন আনমনা হয়,
কিন্তু দিনগোনার আনন্দ আমাকে
ঠ্যালা দ্যায় আবার,
আরেকটু এগোতে বলে।
ঘরের কোনে সেই ধূলো
মাখা নীল ব্যাগটা
হঠাৎ খিলখিল করে হেঁসে ওঠে।
ওরও সময় হয়ে এলো সাজবার।
তাই দুজনেই তাল মিলিয়ে নাচি উদ্দাম নৃত্য,
আমরা দুজনেই যে খুব HOMESICK...

-নিল
২রা জুন, ২০১২

Wednesday, May 30, 2012

ইচ্ছে ( Ichchhe )

ইচ্ছে
আমার কলম, বই, খাতা
সব উড়ে বেড়ায়
লিখতে লিখতে কখন ঘুমিয়ে পরি,
আবার খানিক বাদেই জেগে উঠি।
দেখি দুনিয়া তোলপাড়,
মেঝের উপর ছড়িয়ে আমার দুশ্চিন্তা।
দূরে উপুড় হয়ে পরে আছে
যত প্রাচীন ইচ্ছে।
ধড়তে গেলেই ফসকে যায়।
দৌড়ে বেড়ায় শহর জুড়ে।
কিছু কথা বাষ্প হয়ে যায়,
কিছু ট্রামে চাপা পরে,
সংবাদপত্রের শিরোনাম হয়ে
উঠে আসে শোকসংবাদ।
ভেঙ্গে পরি আমি টুকরো টুকরো হয়ে,
ছড়িয়ে যাই সারা ঘরময়,
তবু জোড়া লাগেনা কথা,
ফিরে আসেনা ভাবনা,
খুঁজে পাইনা বিষয়,
নিখোঁজ হয়ে যায় টেবিল থেকে।
স্তরে স্তরে জমে থাকে কিছু বাক্যস্তবক,
মিল পাইনা।
শুধু কুঁকড়ে যায় অলিখিত কাগজ
সদ্য বিধবার বেশে।
আমি এভাবেই রোজ ইচ্ছে হারাই...
-নিল
৩০শে মে, ২০১২

Friday, April 27, 2012

ঘাস বিছানা যার ( Ghas Bichhana Jaar )


ঘাস বিছানা যার


হঠ্যাৎ এক ভোর খুঁজতে গিয়ে দেখি
পড়ে আছে একটি শিউলি ফুল,
জড়ানো ঘাসের ঘুম চাদরে।
মনে হয় যেন শিশির-স্নান শেষে
সদ্য সে উঠেছে,
আবার পড়ে গেছে।
ঠিক যেমন একটি শিশু চোখ ভর্তি
ঘুম নিয়ে যেতে চায়না স্কুল।
শিউলি সে জানেই যে কুড়িয়ে নেবে কেউ,
যাবে নিয়ে অচীন ঘরে,
তাই আরেকটু ঘুমিয়ে নেওয়া,
আরেকটু ঘাসে জড়িয়ে ধরা।
ভিজে মাটির গন্ধ সে গায়ে মাখে,
নিজের শারীরিক গন্ধে যে একঘেয়েমি ভীষণ।
তার জীবনদায়ী সময় সে বাঁচাতে চায় রোজ,
তবুও জানে সে স্বাভাবিক নিয়মেই
ঘাস বিছানা থেকে হতে হবে নিখোঁজ।
ঝড়ে পরার আগেও তাই শেষ চেষ্টা আরেকবার,
যদি পাওয়া যায় অল্প সুদে স্বল্প ঋণ,
সময় ধারে ক্ষণিক বাঁচবার...
উপায় কই ?
সকাল জানেই নেই নেই নেই তার ঘুমের আশা।
পাখি ছেড়ে গেছে গাছ,
কাকভোরে তাকেও ছাড়তে হবে তার সুখের বাসা।
ন্যয় গভীর দীর্ঘশ্বাস,
কারণ বাধ্যতামূলক ভাবে মানতে হবেই নিয়মের পরিহাস...



-নিল
১৪ই জানুয়ারী, ২০১১

Tuesday, April 24, 2012

Imbalanced Equation


Imbalanced Equation

A distinct separation between reality and fantasy leads to a void. Hallucination exists in this moral world, where the difference between life and death became smaller. It supports our daily system. Now we are in the middle of the game. Either perform or accept the fall. A man uses his veto power to escape from materialism and attain nirvana. He feels that the world is not good enough to understand his virtues. He heads for heaven, taking an oath. An oath to achieve the unachieved....


মৃত্যু হিসেব ছেঁড়া খাতায়,
মৃত্যু নেশা আমার চোখের পাতায়।
Equation imbalanced,
দোষ দিচ্ছে উপেক্ষিত জীবন
Intoxicated শরীরে বেদনার প্লাবন।
আজ ছেড়ে পালাচ্ছি সব কিছু,
Highway-তে একা,
Moral Police করছে পিছু।
দুনিয়া দিচ্ছে বেদম প্রহার,
Cubicle-এ থেকে Bedroom ছোঁওয়ার।
আমি স্তব্ধ, হার মানিনা,
ভাঙ্গছি নিয়ম কিন্তু আগুন জ্বালিনা।
অন্ধকার রাস্তা আমি খুঁজছি বিশ্রাম,
খানাতল্লাসী সময়,
আমি চূর্ণ করি আনন্দ আশ্রম।
রক্তে ভেসে যায় আমার নখ,
শরীর আমার হিম, তবু ক্ষুধার্ত আমার চোখ।
পাওয়া হলনা শেষ উপহার!
তাই পাথরের স্মৃতিতে বসে খাই বাশি খাবার।
আমার চাইনা যাত্রা-সঙ্গী!
আমি একাই সুখী,
পথে আমার তাড়া ভীষণ,
তাই আমি স্বর্গ-মুখি।
লিখি মন্দ ভালো অঙ্ক খাতায়,
আমার অনন্ত চাহিদা গোপন পাতায়,
তবু স্বর্গ্য ছুঁতে ইচ্ছে ভীষণ,
কাজেই বিদায় করি এই বন্ধ্যা জীবন।

-নিল
২২ এপ্রিল, ২০১২

He will write from the heaven soon about his progress…


Monday, March 26, 2012

Paranoid Glasses


Paranoid Glasses

Days that slipped by
from the paranoid glasses
of my windows.
Hands profoundly tried touching
the empty sky,          Fruitless.
Rain never touched the heated soil.
Clocks stopped ticking.
The distant horizon became pale,
and breezes ran opposite.
Visions were sharp until then,
crashed with the death of transparency.
The greener heart perished.
No wonder still the finger-tips were sensitive.
They drew sketches of happiness,
and the emotions that abolished
from the inner and outer self,
probably vindicating our conscience.
Who should be blamed ?
The graves of the ancient civilizations
Who forced us to dig deep
and create mega-structures.
Or the progeny of complex human mind ?
I tried unfolding those mysteries
during the darkest hours of the day.
Failed repeatedly,    
Broken and shattered.
Even tears abandoned my rugged skin.
The story still remains the same,
everyday I sit beside those paranoid
glasses of my window pane.
Nothing changes,
My effort goes in vain…

-Nil
26th March, 2012


Friday, March 23, 2012

নষ্ট মন ( Nosto Mon )


নষ্ট মন


তুমি শীত-ঘুম হতে পারো
আমি কিন্তু জড়িয়ে ধরা ছেঁড়া-কাঁথা।
তোমার শরীর বেয়ে মৃদু আলিঙ্গন
একটু আলতো ছোঁওয়া আর        অল্প শিহরণ।
উত্তাপ তুমি মাপকাঠি তে মাপো
আমি কিন্তু মাখি নিজের গায়ে
তোমার বর্জিত নষ্ট ঘাম যত
মাঝে মাঝে আমি ছুঁই কিন্তু
পারিনা বুঝতে তার ভাষা
সে কি চায় ?
ব্যর্থ প্রেম নাকি         স্পষ্ট উষ্ণতা ?
পালিয়ে বেড়াই আমি শরীর জুরে
ধরে সেই নিষিদ্ধ গলি,
যার শেষ প্রান্তে হয়ত পাবো আলো
তোমার আমার মধ্যস্থল শুধুই কালো।
বিপ্লব চাইনা তোমার মনে
আমি তো শারীরিক আশ্রয় খুঁজি
রাতটুকুই দিন আমার
অন্ধকারে গোপন আঁতাত গড়তেও রাজি।
পারবে কি তুমি ছাড়তে নেশা ?
বেশ্যাবৃত্তির ঘৃণ্য আশা
দৈহিক বিপন্নতা এবার ছাড়ো
(মন) ভালবাসলে থাকো নয়তো Please কেটে পরো !!

-নিল
২২শে জুলাই, ২০১১


Sunday, March 18, 2012

বিকেলটুকু ( Bikel-tuku )


বিকেলটুকু


নষ্ট বিকেল বদ্ধ হাওয়া
বন্ধ ঘরের জানলা
দমকা খুশি মনেই পুষি
সময় ভাঙ্গা খেলনা



( বহু শহুরে বিকেল নষ্ট হয়েছে সবুজের অভাবে আর concrete-এর স্বভাবে। হারিয়েছে মাঠ চার দেওয়ালের ভিড়ে যার মাঝেই আঁকড়েছে মানুষ নতুনত্ব। পেয়েছে বদ্ধ হাওয়া আর Carbon-monoxide এর বিষাক্ত মিশ্রণ। আলমারির তাকে তুলে রেখেছে দৌড়ে বেড়ানোর ইচ্ছে আর বারে বারে মেলাতে চেয়েছে না পাওয়ার অঙ্ক। তবু অঙ্ক কিন্তু মেলেনি... কারন জীবনযাপনের প্রশ্নপত্রে ছিল বড়সড় ভুল! )

- নিল
১৬ই মার্চ, ২০১২


Friday, March 9, 2012

যাহা বলিব সত্য বলিব ( Jaha Bolibo Sotyo Bolibo )


যাহা বলিব সত্য বলিব -

( Diary-র পাতা উলট পালট করতে করতে বেরিয়ে এলো কিছু ছেঁড়া পাতা। পাতায় ছিল আঁকিবুঁকি, কিছু ছড়ানো শব্দ। সাজিয়ে ফেললাম সাজানো লাইন নতুন করে। পুরনো চাল কতটা ভাতে বাড়ল সে হিসেব জানিনা, তবে এই অখাদ্য লেখা আমার সেটাও মানিনা। দূরে সরে যাই, অস্বীকার করি নিজেকে...)




পৃথিবীর উপর সূর্যের আলো পরেছে,
অনুভূতিগুলো আস্তে আস্তে মুক্ত হচ্ছে
তবু কেন জানিনা আকাশ মেঘলা আমার
কোন আনন্দে সে তার মুখ লোকাচ্ছে
একে অপরকে দোষ দেওয়াটাই তো আমাদের নেশা
রাজনৈতিক নেতা-নেত্রীদের তো আবার এটা পেশা
পেশায় আসক্ত গোটা বিশ্ব
“আজ আমি আছি, কাল নাও থাকতে পারি”,  
এটাই আজকের ভালোবাসা
এসব তুচ্ছ কথা ফেলে দাও
বলো কিছু সত্যি কথা
সত্যি বলো কেমন আছো ?
নিশ্ব বিশ্বে ব্র্যান্ড আর ব্যান্ড-এর ছড়াছড়ি
এতো কর্মকাণ্ডের মাঝেও কি তুমি একা ?
আসলে চাওয়া পাওয়ার বোধটাই তোমার মধ্যে লুপ্ত
Disco-র উল্লাস, Vodka, Scotch আর টাকার গন্ধ
এসব ছুঁয়েই আছো বেঁচে হয়তো
তবু এইটুকু বলতে পারি,
তুমি কিন্তু হারিয়েছ সেই পুরনো ছন্দ

- নিল
২৩শে ডিসেম্বর, ২০০৮


Monday, March 5, 2012

কবিতা তোকে হারালাম ( Kobita Toke Haralam )

কবিতা তোকে হারালাম



কবিতা তোকে হারালাম,

কলমের শেষ কালিটাও ছিল তোর জন্য

শুকনো কোন কাগজে,

যার পাতায় পাতায় ছিল কাটাকুটি।

ছন্দ মেলেনি, শব্দগুলো মনমরা।

তোর গায়ে পরাতে চেয়েও পারিনি

সুরের অলংকার।        

মনের কল্পনাগুলো সরে আলোকবর্ষ

দূরে ক্ষীণ।

যেন মহাজাগতিক বিস্ফোরণে অকাল-মৃত্যু।

দোষটা আমার, অবহেলায় রেখেছিলাম সূক্ষ্ম অনুভূতি।

রোদ-তপ্ত দেহে শুকিয়েছি জলো-কণা,

কখনো না ভেবেই

পরিযায়ীর মতো পাল্টেছি তোর দেহ।

ক্ষমা করিস

পারলে আবার আসিস ফিরে,

কোনো এক গুমোট গ্রীষ্মের দুপুরে।।


- নিল